ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শুদ্ধি অভিযানের প্রতিফলন থাকবে কাউন্সিলে: ইনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ একুশতম জাতীয় কাউন্সিল উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগকে শুভকামনা জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এবারের কাউন্সিলে শুদ্ধি অভিযানের একটা প্রতিফলন থাকবে বলে আমি ধারণা করছি।

সাবেক মন্ত্রী হাসনুল হক ইনু বলেন, আওয়ামী লীগ আমাদের বন্ধু সংগঠন। সংগ্রামের সহযোদ্ধা। আওয়ামী লীগের জন্য শুভকামনা। আওয়ামী লীগ ও বাংলাদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

পঁচাত্তরের বিপর্যয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম, সেখানে আমরা একসঙ্গেই কাজ করছি। তাই শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে বাংলাদেশকে পাকিস্তানপন্থা থেকে বাংলাদেশের পন্থায় টেনে তোলার যে সাহসী কাজটা করছেন, সেই কাজের সপক্ষেই আওয়ামী লীগের কাউন্সিল ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

ইনু বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বা ক্ষমতার টানাপোড়েন নিয়ে যেসব প্রশ্ন বা সমালোচনা বাজারে আছে, আমার মনে হয় আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব তা বিবেচনায় রাখবেন। যেহেতু শেখ হাসিনা সাহসী শুদ্ধি অভিযান শুরু করেছেন, এবারের কাউন্সিলে তার একটা প্রতিফলন থাকবে বলে আমি ধারণা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শুদ্ধি অভিযানের প্রতিফলন থাকবে কাউন্সিলে: ইনু

আপডেট টাইম : ০৮:৩৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯