ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সবার দৃষ্টি আ.লীগের সাধারণ সম্পাদক পদে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন আজ। সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেন তা নিশ্চিত। কিন্তু সাধারণ সম্পাদক কে হবেন সে দিকে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সজাগ দৃষ্টি রয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি আবারও থাকছেন, না এ পদে নতুন কেউ আসছেন তা নিয়ে আলোচনা সবার মাঝে। আপাতত দৃষ্টিতে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম এককভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিবেচনায় রয়েছেন।

তবে নাম ঘোষণা হবার আগ পর্যন্ত কৌতুহলের শেষ নেই। নেতাকর্মীদের মতে, যেকোন মুহূর্তে সমীকরণ পরিবর্তন হতে পারে। নতুন কেউ হতে পারেন দলের সাধারণ সম্পাদক। নতুনদের মধ্যে আলোচনায় রয়েছেন, দলের সভাপতিমডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামীকাল শনিবার দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ সম্পাদক হিসেবে কে দায়িত্ব পালন করবেন সে নাম ঘোষণা করা হবে। এদিকে দলের সভাপতিমন্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য পদে বেশ কিছু পরিবর্তন আসবে। দুজন যুগ্ম সাধারণ সম্পাদককে সভাপতিমন্ডলীর সদস্য করা হতে পারে। সেখানে একজন সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক পদে থাকা একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বসানো হতে পরে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদ থেকে বাদ পড়তে পারেন একজন, আরেকজনকে কেন্দ্রীয় সদস্য পদে নেওয়া হতে পারে।

সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য পদে আসবে বেশ কিছু পরিবর্তন। সভাপতিমন্ডীর সদস্য, সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য পদ থেকে ১০-১২ জন বাদ পড়তে পারেন। শূন্য জায়গায় শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান, বেশ কজন নারী ও সাবেক ত্যাগী ছাত্রনেতা ও তৃণমূল নেতার ঠাঁই হতে পারে।

বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানাপুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববির প্রতি আওয়ামী লীগ ও সাধারণ মানুষের আগ্রহ থাকলেও এবারের কমিটিতে তাদের কেউ আসতে চান না বলে শোনা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সবার দৃষ্টি আ.লীগের সাধারণ সম্পাদক পদে

আপডেট টাইম : ০৭:৫১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯