ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে সেখানে তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে সাতদিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে এই অবস্থা কার্যকর হবে।

অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সিডনিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে দাবানল চলছে। এর জেরে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিডনিতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে অস্ট্রেলিয়ার এই বৃহত্তম শহর বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

এর আগে নিউ সাউথ ওয়েলসে গত সেপ্টেম্বরে জরুরি অবস্থা জারি করা হয়। সে সময়ও দাবানল পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।

জানা গেছে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন টিম কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার দমকল বাহিনী কাজ করে যাচ্ছেন।

সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আপডেট টাইম : ০২:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯