ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নতুন বছরে নিয়ে পর্দার ঊর্মিলা শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসছে নতুন বছর নিয়ে বেশ উচ্ছ্বসিত ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এটির নির্মাতা শাহনেওয়াজ কাকলী। ঊর্মিলা বলেন, আমি নতুন বছরের অপেক্ষায় আছি। সব কিছু ঠিক থাকলে আসছে বছর বড় পর্দায় দেখা যাবে আমাকে। এরইমধ্যে আমার প্রথম চলচ্চিত্র ‘ফ্রম বাংলাদেশ’-এর শুটিং শেষ করেছি। এটি নাচে-গানে ভরপুর কোনো ছবি নয়। তবে আমি বিশ্বাস করি এ ছবিতে দেখার মতো দর্শক সুন্দর একটি গল্প পাবে।

এদিকে  ঊর্মিলা এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গেল  রোববার থেকে তিনি শুরু করেছেন মজিবুল হক খোকনের ‘আরশিনগর’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং। এ ছাড়া তার হাতে আছে আশরাফুজ্জামানের ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’, সকাল আহমেদের ‘শান্তিপুরের অশান্তি’, জাহিদ হাসানের ‘হুলস্থুল’ ও আল হাজেনের ‘ছায়াছবি’ শিরোনামের ধারাবাহিকগুলো।
প্রতিটি ধারাবাহিকে এ অভিনেত্রী থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ধারাবাহিক নাটকের বাইরে খণ্ড নাটকেও নিয়মিত অভিনয় করছেন বলে জানান তিনি। অন্যদিকে প্রায় এক বছর পর আবারো বিজ্ঞাপনের মডেল হলেন এ অভিনেত্রী। এটি রূপচাঁদা চিনি গুঁড়া চালের বিজ্ঞাপন। নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অশিন। প্রসঙ্গত, সর্বশেষ গত বছর ভিশন মাইক্রোওয়েব ওভেনের একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বছরে নিয়ে পর্দার ঊর্মিলা শ্রাবন্তী

আপডেট টাইম : ০৯:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯