ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ায় তীব্র গরমের পূর্বের রেকর্ড ছাড়িয়েছে। কিছুদিন ধরেই ভয়াবহ খরা ও দাবানলসংকটে রয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যেই এই উষ্ণতম দিনের রেকর্ড। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় চরম গরম পরিস্থিতি থাকবে। এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড রয়েছে, তা ভেঙে যেতে পারে। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এই সপ্তাহের শুরুতে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির জাতীয় গড় তাপমাত্রা ছিল রেকর্ড ভেঙে ৪০ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

Image result for অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার ছবি

গড়ে প্রায় ৪১ ডিগ্রির তাপমাত্রায় এ দিন বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। অবশ্য গত কয়েকদিন ধরেই অসহনীয় তাপমাত্রা বিরাজ করছে অস্ট্রেলিয়ায়। অথচ ঠাণ্ডায় কাঁপছে বিশ্বের অনেক দেশ। বরফে ঢেকে যাচ্ছে অঞ্চলের পর অঞ্চল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান বলছে, অস্ট্রেলিয়া মহাদেশ লড়াই করছে ভয়াবহ দাবানলের সঙ্গে। যা অন্তত ছয়জনকে এ পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই ক্রান্তিলগ্নে আবার যোগ হয়েছে তীব্রতর তাপমাত্রা।

দেশটির আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইতিহাসের সব রেকর্ড ভেঙে দক্ষিণ অস্ট্রেলিয়ার রিভারল্যান্ড ও উত্তর-পূর্ব অ্যাডেলাইড শহরে তাপমাত্রা হতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।Image result for অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার ছবি

এদিকে, এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। এটা হয়েছিল ১৯৬০ সালের ২ জানুয়ারি। দক্ষিণ অস্ট্রেলিয়ার জনবিরল ওডনাডাট্টা শহরে এই রেকর্ড হয়েছিল। অবশ্য চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে ৪৯ ডিগ্রির অসহনীয় তাপ ছিল।

অস্ট্রেলিয়ায় গরমে পানির জন্য হাহাকার করছে একটি কুকুর, ছবি: সংগৃহীতআন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বাসযোগ্য শহরের তালিকায় দীর্ঘ সাত বছর প্রথম স্থানে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন। বর্তমানেও দ্বিতীয় স্থানে আছে। সেই মেলবোর্নের মতো শহরগুলোতে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আঘাত হানতে যাচ্ছে। অথচ, এসব শহরে সাধারণত গড় তাপমাত্রা থাকে ২০ ডিগ্রির মতো।

শনিবার (২১ ডিসেম্বর) সিডনির তাপমাত্রা সইতে হতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। যখন রাজধানী ক্যানবেরায় থাকতে পারে ৪৩ ডিগ্রি তাপমাত্রা। আর যেটি হবে রাজধানীর ইতিহাসে উষ্ণতম তাপমাত্রা।

বৃহস্পতিবার অ্যালিস স্প্রিংসের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। যা এখানকার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের কাছাকাছি। এখানে এ পর্যন্ত রেকর্ড আছে ৪৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের।

স্কাই ওয়েদার চ্যানেলের আবহাওয়াবিদ টম স্যান্ডার্স জানিয়েছেন, দেশের পশ্চিম দিকে তীব্র মাত্রার লু হাওয়া বইয়ে যাওয়ার কারণে দক্ষিণ অস্ট্রেলিয়াজুড়ে রেকর্ড গড়া তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে। আমরা দক্ষিণ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের কয়েক ডজন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার আগের রেকর্ড ভাঙার আশঙ্কা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আপডেট টাইম : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯