ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইতিহাস ভিত্তিক ১০ স্থাপনা নিয়ে আওয়ামী লীগের সম্মেলনে সিআরআই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস ভিত্তিক ১০টি স্থাপনা নিয়ে উপস্থিত থাকবে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সম্মেলনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন।

সিআরআই-এর সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে ভিন্নভাবে ভাবছে আওয়ামী লীগ। আর সে কারণেই আমাদের এই আয়োজন। প্রতিটি স্থাপনার প্রদর্শনীতে থাকছে ভিন্নতা। আশা করছি তা উপস্থিত সকলের ভালো লাগবে।

আওয়ামী লীগের সম্মেলনকে অলংকৃত করা স্থাপনাগুলোর একটি ‘Walk With Leader’। এখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু দৌহিত্র তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ছবি থাকবে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০তম কাউন্সিলের প্রতিটা ইতিহাস সুনিপুণভাবে উপস্থাপনা করা হবে ‌’Road to 21st Council’ নামের স্থাপনায়।

ইতিহাস ভিত্তিক ১০ স্থাপনা নিয়ে আওয়ামী লীগের সম্মেলনে সিআরআই

‘Light After Darkness নামের স্থাপনায় ১৯৭৫ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এক ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে তার ইতিহাস দেখা যাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশাপাশি জাতীয় চার নেতার ইতিহাস ভিত্তিক ছবি নিয়ে তৈরি করা হচ্ছে ‘Face Of ALBD’ নামের স্থাপনা। এদিকে ‌’৭ মার্চ’ নামের পৃথক এক স্থাপনায় বঙ্গবন্ধুর চারটি ছবির সঙ্গে ঐতিহাসিক ৭ই মার্চে প্রদত্ত ভাষণের বেশ কিছু উক্তি দেখা যাবে।

২০১৬ সালে ২০তম জাতীয় কাউন্সিলের পর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উপ কমিটির উদ্যোগে ও সিআরআই আয়োজিত তরুণদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি নিয়ে তৈরি করা হচ্ছে ‌‌’ALBD regional Footprints’ নামের স্থাপনা। এখানে আরও দেখা যাবে ২০তম কাউন্সিলের ছবি এবং ১১তম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভার ছবি।

বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম ও ধীরে ধীরে বর্তমান অবস্থানে আসার পূর্ণ ইতিহাস তুলে ধরা হবে ‘ALBD- Infront of a Mirror’ নামের স্থাপনায়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উল্লেখযোগ্য ছবি ও উক্তি দিয়ে সাজানো হয়েছে ‘Quotes for Future Leadership’ নামের স্থাপনা।

‘A New ERA- Part 1’ স্থাপনা তৈরি করা হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে। অন্যদিকে ‘A New ERA- Part 2’ নামের স্থাপনায় থাকছে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবনী।

চলতি বছরে সারা দেশে তরুণদের নিয়ে বেশ কিছু মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে সিআরআই। আওয়ামী লীগের ২১ত সম্মেলনেও থাকছে তরুণদের অংশগ্রহণ। ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশের রাজনীতি’ নামে একটি মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করবে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই। বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন তরুণ-তরুণীর অংশগ্রহণ কাউন্সিলের প্রথম দিন অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে।

এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনের জন্য একটি পৃথক হলরুম থাকছে যেখানে দর্শকদের সহায়তার জন্য উপস্থিত থাকবে সিআরআই-এর অফিশিয়াল ভলান্টিয়াররা।

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সম্পর্কে আরও তথ্য জানতে ঘুরে আসতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও অফিসিয়াল ওয়েবসাইট council.albd.org। কাউন্সিলের দুইদিন এখান থেকে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইতিহাস ভিত্তিক ১০ স্থাপনা নিয়ে আওয়ামী লীগের সম্মেলনে সিআরআই

আপডেট টাইম : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯