ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শৃঙ্খলা বজায় রাখা চেইন অব কমান্ড চলবেন, বিজিবিকে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশপ্রেম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবিকে শৃঙ্খলা বজায় রাখা চেইন অব কমান্ড মেনে চলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিজিবি দিবস উপলক্ষে এই কুচকাওয়াজ অনুষ্ঠান হয়।

বিজিবিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার আবেদন থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কমান্ড মেনে চলবেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। আর আপনাদের কোন সমস্যা হলে সেটা দেখার জন্য আমরাতো আছিই।’

বিজিবিকে বিশ্বমানের করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজেই আপনারা সব সময় সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন। দেশ আজকে অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতার হাতে গড়া এই প্রতিষ্ঠান। অনেক ঘাত-প্রতিঘাত পার হতে হয়েছে। আগামী দিনে এই সীমান্তরক্ষী বাহিনী বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা অর্জন করবে সে বিশ্বাস আমার আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শৃঙ্খলা বজায় রাখা চেইন অব কমান্ড চলবেন, বিজিবিকে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯