ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত দিল্লি, ১৪৪ ধারা জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে সহিংসতায় ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বড় সমাবেশ।

বুধবার সকালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছয় জনকে। অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য হয়েছে তিনটি মামলা। বেশ কয়েকজনের বিরুদ্ধে ঘেরাও অভিযান পরিচালনা করেছে পুলিশ।

খবরে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে দিল্লিতে বেশ কয়েকটি সহিংস বিক্ষোভ হয়েছে। রোববার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

এতে অংশ নিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির কিছু সংখ্যক শিক্ষার্থী। এই বিক্ষোভ, সংঘর্ষ সোমবার পর্যন্ত চলতে থাকে। একদিন পরেই এই সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তর পূর্ব দিল্লির সিলামপুর এবং জাফরাবাদ এলাকায়। সেখানে ক্ষুব্ধ প্রতিবাদী জনতা বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে। ভাংচুর করে বাস ও পুলিশ বুথ।

উত্তর পূর্ব দিল্লিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা জারি করা হলেও দেশের বিভিন্ন অংশে এখনো প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে ওই আইনের বিরুদ্ধে। নাগরিকত্ব সংশোধন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা ৫৯টি পিটিশনের ওপর আজ আরো পরে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। ওদিকে এই আইন নিয়ে প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দর সঙ্গে সাক্ষাত করেছে বহুজন সমাজ পার্টির (বিএসপি) সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা।

ওই সাক্ষাতের পর বিএসপির এমপি সতীশ চন্দ্র মিশ্র বলেছেন, আমরা প্রেসিডেন্টকে বলেছি নাগরিকত্ব সংশোধন আইন ভুল এবং এটা অনুচ্ছেদ ১৪ ও ২১ এর প্রস্তাবনার লঙ্ঘন। আমরা তাকে এই আইন বাতিল করার অনুরোধ করেছি।

স্থানীয় সময় ১০টা ৫১ মিনিটে জি নিউজ জানায়, মঙ্গলবার জাফরাবাদের ঘটনায় দিল্লি পুলিশ দুটি এফআইআর করেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এ ছাড়া একটি এফআরআই করা হয়েছে ব্রিজপুরিতে।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত দিল্লি, ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০৩:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯