ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজাকার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সদ্য প্রকাশিত রাজাকার তালিকা সংশোধনের পর পুনরায় প্রকাশের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এ তথ্য জানান তিনি।

গত ১৫ ডিসেম্বর ‘একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ (প্রথম পর্ব)’ শীর্ষক তালিকাটি মন্ত্রণালয়ের https://molwa.gov.bd/ ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে ১০ হাজার ৭৮৯ জনের নাম রয়েছে বলে জানানো হয়েছে। তবে ওই তালিকায় মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার পক্ষের অনেকের নাম থাকায় তালিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে। অভিযোগ পাওয়া যাচ্ছে, এ তালিকায় বেশ কিছু নাম এসেছে, যাঁরা রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন, বরং  মুক্তিযুদ্ধের সপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে । প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারো নাম এসে থাকে, আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই করে তাঁর/তাঁদের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রকাশিত তালিকায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গতকাল সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রকাশিত তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমার নাম আসলে আমি যেভাবে কষ্ট পেতাম, উনারাও সেভাবে কষ্ট পেয়েছেন। সে জন্য আমি ব্যথিত।’ এই ভুলের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায় অস্বীকার করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তালিকা হুবহু তাঁরা প্রকাশ করেছেন, কোনো পরিবর্তন করা হয়নি।’ কী উদ্দেশ্যে, কিভাবে এই তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই তালিকা আগেই করে রেখে গেছে। সেখানে কোনো ইল মোটিভ থাকতে পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজাকার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯