ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ বসতে যাচ্ছে পদ্মা সেতুর ১৯তম স্প্যান। বুধবার সেতুর মাওয়া প্রান্তের ২১ ও ২২ নম্বর পিয়ারের (খুঁটি) উপর ৪-সি নামের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসতে যাচ্ছে। এর ফলে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই হাজার ৮৫০ মিটার বা প্রায় ৩ কিলোমিটার।

সূত্র জানায়, জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে (পিয়ার) ৪-সি নম্বর স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌঁছাতে ঘণ্টা দুই সময় লাগবে। পরে দুপুর ১ টা নাগাদ স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৯তম স্প্যান ৪-সি। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হবে।২০২০ সালের জানুয়ারি মাসেই শুধু ৪টি স্প্যান বসবার কথা রয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই বসানো হবে সেতুর ১৯তম স্প্যান। চলতি বছরে এ পর্যন্ত পদ্মা সেতুতে ১২টি স্প্যান বসেছে। বুধবার আরও একটি স্প্যান বসতে যাচ্ছে। এছাড়া ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩এফ’ নম্বরের ২০তম প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে।

প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে এ পর্যন্ত ১২টি স্প্যান বসেছে।এ মাসেই আরও ২টি স্প্যান বসতে যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, এই মাসেই মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর আরেকটি স্প্যান বসানোর সিডিউল রয়েছে। দেশে আসা মোট ৩৩টি স্প্যানের এখন পর্যন্ত ১৮টি স্প্যান বসানো হয়েছে। আর আজ বসতে যাচ্ছে ১৯তম স্প্যান। বাকিগুলো পর্যায়ক্রমে দ্রুত বসানো হবে। তাছাড়া সেতুর অন্যান্য কাজও সিডিউল অনুযায়ী চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে

আপডেট টাইম : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯