ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিজিবি দিবসের অনুষ্ঠানে পিলখানায় প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি দিবসের কুচকাওয়াজে যোগ দিতে বাহিনীটির সদর দফতর পিলখানায় উপস্থিত হয়েছেন।

আজ বুধবার বিজিবি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সকাল ১০টায় পিলখানা সদর দফতরে আসেন। বিজিবি দিবস উপলক্ষে অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত হয়েছেন।

‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপনে বীর-উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। এ ছাড়া মোটর শোভাযাত্রা এবং ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’র ওপর সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এছাড়া দুপুর ১২টা ২০ মিনিটে বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিজিবি দিবসের অনুষ্ঠানে পিলখানায় প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯