ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আফগানিস্তানে সড়কে পুঁতে রাখা বোমায় একই পরিবারের নিহত ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মঙ্গলবারের ওই বিস্ফোরণে নিহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছেন।

পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের খোশতপ্রদেশে। সেখানকার গভর্নর হালিম ফিদাই বলেন, ওই পরিবারটি পার্শ্ববর্তী প্রদেশে যাচ্ছিলেন। মূল সড়কে পুঁতে রাখা বোমায় গাড়িটি আঘাত লাগলে এ বিস্ফোরণ ঘটে।

উত্তর বালখপ্রদেশে একই রকম আরেকটি ঘটনায় ১৮ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রদেশটির পুলিশপ্রধানের মুখপাত্র আদিল শাহ আদিল এমন তথ্য জানিয়েছেন।

পাহাড়ে ব্যাপক তুষারপাতের কারণে শীতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে লড়াইয়ে স্থবিরতা চলছে। শীতের মাসকে বিদ্রোহীরা বিশ্রাম ও পরবর্তী বসন্ত মৌসুমের হামলার জন্য একত্রিত হওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু দেশজুড়ে রাস্তার পাশে বিস্ফোরক স্থাপন করে রাখার ঘটনা অব্যাহত রয়েছে।

চলতি মাসে তালেবানের সঙ্গে মার্কিন আলোচক জালমি খলিলজাদ নতুন করে আলোচনা শুরু করার পর গত সোমবার কাবুল সফরে যান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত আঠারো বছরের যুদ্ধের অবসানে দুপক্ষই একটি অস্ত্রবিরতি পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে।

গ্রাহাম বলেন, মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগ হবে বড় ধরনের ভুল। তবে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্তে তার সায় রয়েছে।

তিনি আরও বলেন, আসছে বছরে আমাদের বাহিনীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আফগান নিরাপত্তা বাহিনী অনেক সক্ষম হয়েছে। তারা সক্ষমতা অর্জন করছে। কাজই মার্কিন বাহিনীর সংখ্যা প্রয়োজনমাফিক কমানো যেতে পারে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমে আট হাজার ৬০০-তে পৌঁছাতে পারে। আফগান নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দেয়ার পাশাপাশি সন্ত্রাসীবিরোধী অভিযান তারা এখনও অব্যাহত রেখেছে।

দেশটিতে বর্তমানে ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এ ছাড়া আরও দুই হাজারের মতো ন্যাটো সেনা অবস্থান করছে আফগানিস্তানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আফগানিস্তানে সড়কে পুঁতে রাখা বোমায় একই পরিবারের নিহত ১০

আপডেট টাইম : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯