ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজাকারের তালিকা করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা: গোলাম আরিফ টিপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা রাজাকারের তালিকা করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপু।

যারা এই ভুল তালিকা তৈরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

রাজাকারের তালিকায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে করেন গোলাম আরিফ টিপু।

তিনি বলেন, এভাবে তালিকায় মুক্তিযোদ্ধা ও সংগঠকদের নাম আসা খুবই দু:খজনক। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা এই ভুল তালিকা তৈরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান একুশে পদকপ্রাপ্ত গোলাম আরিফ টিপু।

এসময় তার পক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, এই তালিকা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করছি।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তালিকা প্রকাশের সঙ্গে কারা কারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

আরেক প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মন্ত্রণালয় গুলোতে চেপে বসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজাকারের তালিকা করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা: গোলাম আরিফ টিপু

আপডেট টাইম : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯