ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মেডিকেল রিপোর্টের সঙ্গে বাস্তবতার মিল নেই খালেদা জিয়ার সঙ্গে বোন সেলিনা ইসলামের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন সেলিনা ইসলাম। সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাক্ষাৎ শেষে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই।

আর সর্বোচ্চ আদালতে জামিন না পাওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলেছেন খালেদা জিয়া। সুপ্রিমকোর্টে জামিন নামঞ্জুরের বিষয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে বোন সেলিনা ইসলাম বলেন, ‘এটা তো নজিরবিহীন।

আমাদের বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এটা নজিরবিহীন, এরকম নজির দেখা যায় না। ওনার বয়স, ওনার অসুস্থতা- এসব বিষয়ে বিবেচনা করে জামিন হওয়া উচিত ছিল।

জামিন মানে ছেড়ে দেয়া না, জামিন মানে মুক্তি না। সে জামিনে থাকবে। জামিন তো দিতেই পারত। জামিন তো দিলেন না ওনারা। একই রকম মন্তব্য খালেদা জিয়ারও। নজিরবিহীন বলেছেন উনি।’

সেলিনা ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। ওঠাবসা কিছুই করতে পারছে না। খেতে পারছে না। খেলেই বমি হয়ে যাচ্ছে। পেটে ব্যথা হচ্ছে। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার। সে তো হাঁটাচলা করতে পারছে না, বসতে পারছে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। সুগার ১২ এর নিচে কখনই আসে না। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৫ আছে। এই রকম অসুস্থতায় তার উন্নত চিকিৎসা দরকার। আমরা তো বলেছিলাম। ওনারা জামিন তো দিলেন না। আমরা কী করব।’

বিএসএমএমইউতে বোনের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে সেলিনা ইসলাম বলেন, ‘তার (খালেদা জিয়া) পেটে ব্যথা হচ্ছে। ডাক্তার ওষুধ দিচ্ছে না। এখানে ঠিকমতো তার চিকিৎসা হচ্ছে না। এখানে কীভাবে সে বাঁচবে?’ তিনি বলেন, ‘খালেদা জিয়া দোয়া করতে বলেছেন দেশবাসীকে। এছাড়া আমাদের কী করার আছে?’

প্যারোল নিয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, এরকম কোনো কথা হয়নি।’

বিকাল ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান পরিবারের সদস্যরা। এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করেন।

পরিবারের সদস্যরা হলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক এস্কান্দার।

শনিবার পরিবারের সদস্যদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। সর্বশেষ ১৩ নভেম্বর বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন।

১ এপ্রিল থেকে অসুস্থ হয়ে খালেদা জিয়া বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

সূএঃ যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মেডিকেল রিপোর্টের সঙ্গে বাস্তবতার মিল নেই খালেদা জিয়ার সঙ্গে বোন সেলিনা ইসলামের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯