ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফ্রান্সে প্রাণঘাতি ঝড়ের পর বন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভয়াবহ ঝড়ে অন্তত তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ এছাড়া সাড়ে বারো হাজারের মতো বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে৷ চলতি মাসে ফ্রান্সে আঘাত হানা তৃতীয় ভয়াবহ ঝড় এটি৷

ফ্রান্সের গ্যারোন, অ্যাডুর এবং মিডউজ নদী সংলগ্ন অঞ্চলে সোমবার বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে৷ শুক্রবারের ভারি বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে৷

দেশটির আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ওসিটানির মিইয়ু শহরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪২ কিলোমিটার৷

ঝড়ে নিহত তৃতীয়ব্যক্তির মরদেহ রবিবার পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে৷ চল্লিশোর্ধ এই ব্যক্তি শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন৷

এর আগে, শনিবার আরেকব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় যিনি বাসার সামনে থাকা চিঠির বাক্স খুলতে গিয়ে পানিতে ভেসে গিয়েছিলেন৷ আর শুক্রবার ঝড়ের সময় সত্তর বছর বয়সি এক গাড়ি চালক মারা যান৷ রাস্তায় পড়ে থাকা গাছের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লেগেছিল৷

উল্লেখ্য, শুক্রবারের ঝড় ছিল গত এক মাসে ফ্রান্সে আঘাত হানা তৃতীয় ভয়াবহ ঝড়৷ দুই সপ্তাহ আগে এক ঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ছয়ব্যক্তি প্রাণ হারান৷ আর নভেম্বরের শুরুর দিকে আরেক ঝড়ে নিহত হন ছয়ব্যক্তি৷

সূত্র: ডয়চে ভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফ্রান্সে প্রাণঘাতি ঝড়ের পর বন্যা

আপডেট টাইম : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯