ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

১ মাস ৪ দিন পর খালেদা জিয়ার সঙ্গে দেখা হচ্ছে স্বজনদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে তার পরিবার।

সোমবার বেলা ৩টায় সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন স্বজনরা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা ছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষনিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।

তিনি বলেন, এক মাস ৪ দিন পর আজ বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা হচ্ছে। অথচ জেল কোড অনুযায়ী মাসে দুবার স্বজনদের দেখা করার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় তার জামিন চেয়েছিলেন তার আইনজীবীরা।

সূএঃ যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

১ মাস ৪ দিন পর খালেদা জিয়ার সঙ্গে দেখা হচ্ছে স্বজনদের

আপডেট টাইম : ০২:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯