ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হোক আমরা তা চাই না : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বাইলেটারেল রিলেশন খুব ভালো। এ সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হোক আমরা তা চাই না।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, এনআরসির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশী। ভারতের পার্লামেন্টে যে আইন পাস হয়, লোক সভায়, রাজ্যসভায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

‘এর প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে আমাদের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাইকমিশনারের মাধ্যমে জানিয়ে দিয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।’

সেতুমন্ত্রী বলেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেবে। ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ আছে।

আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলেও আশাবাদ জানান কাদের।

তিনি বলেন, ২১তম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখতে দুই হাজার লোক দায়িত্ব পালন করবে। শৃঙ্খলার দিক থেকেও স্মরণীয় হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উপকমিটির সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হোক আমরা তা চাই না : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯