ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০  সালের ১০ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উদ্বোধন করবেন। উদ্বোধনের মাধ্যমে ক্ষনগণনা একযোগে প্রতিটি জেলা, উপজেলা এবং সারাদেশে সমস্ত জনসমাগম স্থলে শুরু হবে।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডে (পুরাতন বিমানবন্দর) অবতরণ করেছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ড. কামাল আবদুল নাসের চৌধুরী আজ শনিবার মানিক মিয়া অ্যাভিনিউ-এ জাতীয় সংসদের সামনে বিশাল একটি ক্ষণগণনা ডিভাইস স্থাপন পরিদর্শনকালে এ কথা জানান।

মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শন করার পরে, তারা ক্ষণগণনা ডিভাইস স্থাপনের জন্য জায়গা বাছাই করতে হাতিরঝিল এবং উত্তরা অঞ্চলও পরিদর্শন করেন।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ক্ষণগণনা উদ্বোধন করবেন।

ডিএনসিসি জাতীয় সংসদ, হাতিরঝিল এবং উত্তরা এলাকায় ক্ষণগণনার ডিভাইস স্থাপন করবে। প্রয়োজনে সিটি করপোরেশন আরও বেশি ডিভাইসও স্থাপন করবে।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ক্ষণগণনার জন্য একটি বড় ডিভাইস জাতীয় সংসদের সামনে স্থাপন করা হবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে সকল তথ্য পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হবে যাতে জনগণ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান সংগ্রহ করতে পারে।

তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন ও দিল্লী হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসার ঐতিহাসিক দিন ১০ জানুয়ারি থেকে আমরা ক্ষণগণনা শুরু করব। পুরো জাতি ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছে এবং তাই প্রত্যেকেই মুজিব বর্ষ সফলভাবে উদযাপনের জন্য কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯