ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শেখ হাসিনার নেতৃত্ব মুক্তবুদ্ধির চর্চা ফিরিয়ে এনেছে: নৌ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তবুদ্ধির চর্চা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার জেলার বিরল মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খালিদ বলেন, মানুষ এখন মুক্তভাবে লিখতে পারে, বলতে পারে। একাত্তরে বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাক বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে অকার্যকর করতে আমাদের সব মুক্তমনা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এর ধারাবাহিকতায় বিএনপি-জামায়াত এদেশের ইতিহাসকে বিকৃত করেছিল। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন মুক্ত চিন্তা ফিরে এসেছে। দেশের মানুষ এখন স্বাধীনতার প্রকৃত সুখ ও স্বাদ ভোগ করছে। এ নেতৃত্বের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ শিগগিরই উন্নত-সমৃদ্ধ দেশ হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সফল উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সংসদ কার্যকর হয়েছে। বিএনপি-জামায়াত দেশের এ অগ্রগতিতে বিঘ্ন ঘটাতে চায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম জিনাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারন সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেখ হাসিনার নেতৃত্ব মুক্তবুদ্ধির চর্চা ফিরিয়ে এনেছে: নৌ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯