ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাবরি মসজিদ মামলা: রায়ের বিরুদ্ধে করা সব পিটিশন খারিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে করা ১৮টি রিভিউ পিটিশনের সবগুলো খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রিভিউ আবেদনগুলো বাতিল হওয়ায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে আর কোনো বাঁধা রইল না।

গত ৯ নভেম্বর বাবরি মসজিদ মামলার রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে মসজিদের জায়গায় মন্দির নির্মাণের অনুমোদন দেয়া হয়। মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্য একটি জায়গায় পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে রায় নিয়ে ১৮টি রিভিউ পিটিশন জমা পড়ে আদালতে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির একটি বেঞ্চ পিটিশনগুলো খারিজ করে দেন। বিচারপতিদের চেম্বারে এক শুনানি শেষে এ রায় দিয়েছেন তারা।

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে প্রথম পিটিশনটি জমা পড়ে ২ ডিসেম্বর। পিটিশনটি করেন জমিয়ত উলামায়ে হিন্দ এর উত্তর প্রদেশের সভাপতি মওলানা সৈয়দ আশাদ রশিদি। ওই পিটিশনে বলা হয়, শীর্ষ আদালত দুপক্ষের মধ্যে ভারসাম্য আনতে গিয়ে হিন্দু পক্ষকে বেআইনিভাবে সুবিধা দিয়েছে এবং মুসলিম পক্ষকে অন্য জায়গায় পাঁচ একর জমি দিয়েছে, যা মুসলিম পক্ষের সওয়াল বা আবেদনের বিষয় ছিল না।

পরবর্তীতে ৬ই ডিসেম্বর আরো ছয়টি পিটিশন দাখিল হয়। ৯ ডিসেম্বর নতুন দুটি পিটিশন দাখিল করে অখিল ভারত হিন্দু মহাসভা ও আরো ৪০ জন ব্যক্তি। অখিল ভারত হিন্দু মহাসভার পিটিশনে, বাবরি মসজিদ রায়ে মসজিদ নির্মাণের জন্য যে পাঁচ একর জমির কথা বলা হয়েছে,তা পুনর্বিবেচনার আর্জি জানায় তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাবরি মসজিদ মামলা: রায়ের বিরুদ্ধে করা সব পিটিশন খারিজ

আপডেট টাইম : ১০:২৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯