ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২০ লাখ পাসপোর্ট কেনার প্রস্তাব অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও ২০ লাখ লেমিনেশন ফয়েল কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, এখন যে পরিমাণ পাসপোর্টের চাহিদা সেটা আমরা পূরণ করতে পারছি না। সারাবিশ্বে আমাদের যে দূতাবাসগুলো রয়েছে তাদের একটাই দাবি, তারা সময়মতো পাসপোর্ট পাচ্ছে না বা কম পাচ্ছে। আমরা যেভাবে হিসাব করেছিলাম, সেভাবে পাসপোর্ট তৈরি করে দিতে পারেনি।

মন্ত্রী বলেন, দ্রুত চাহিদা মেটাতে পুরনো প্রতিষ্ঠান আইডি গ্লোবাল সলিউশন লিমিটেডের নিকট থেকে ২০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কিনছি। এসব পাসপোর্ট কেনায় খরচ হবে ৫৩ কোটি ৪ লাখ ৫৫ হাজার ২৫৭ টাকা। পাশাপাশি আমরা ই-পাসপোর্টে যাওয়ার চেষ্টায় রয়েছি।

এছাড়া বৈঠকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প শীর্ষক একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলেও জানান অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার ১০ একর জমিতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি। এর সব কাজ প্রায় শেষ। আমরা এখন ভূমি উন্নয়নে কাজ করবো। ভূমি উন্নয়ন কাজসহ অন্য অবকাঠামোগত কাজ করবে জাপানের নির্মাণ কোম্পানি টোয়া কর্পোরেশন। এতে খরচ হবে এক হাজার ৮১ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি আরো বলেন, আমরা শহরে আর কোনোভাবে চাপ বাড়াতে চাই না। আমরা চাই শিল্প-কারখানা গ্রামে-গঞ্জে হবে। সেখানকার লোক সেখানেই চাকরি করবে। তাদের চাকরির জন্য শহরে আসতে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২০ লাখ পাসপোর্ট কেনার প্রস্তাব অনুমোদন

আপডেট টাইম : ১০:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯