ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শেখ হাসিনা এখন এটা এখন বিশ্ববাসীর মুখেই শোনা যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল যখন বলা হয়, তখন অনেকেই বলেন এটা আ.লীগের কথা। কিন্তু না, এটা এখন বিশ্ববাসীর মুখেই শোনা যাচ্ছে। অন্যদেশের রাষ্ট্র নায়করা জানতে চায় শেখ হাসিনার কাছে কি জাদুর কাঠি রয়েছে, যে এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। শুধু উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠাই নয়, শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্র নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির শিশু পার্কে এ সম্মেলনের আয়োজন করে জেলা আ.লীগ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আমির হোসেন আমু। সম্মেলনে সরদার মোহাম্মদ শাহ আলমকে সভাপতি ও খান সাইফুল্লাহ পনিরকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন ও কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানি চিনু।
জেলা আ.লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকারসহ দলীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেখ হাসিনা এখন এটা এখন বিশ্ববাসীর মুখেই শোনা যাচ্ছে

আপডেট টাইম : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯