ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি রাজনীতি চোরাবালিতে আটকে গেছে : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তাদের রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে। মির্জা ফখরুল ইসলামের মুখে দুর্নীতিবিরোধী কথা ভূতের মুখে রাম নাম নেয়ার সমান। ক্ষমতায় থাকাকালে ৫ বার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। বিএনপির সময়ে হাওয়া ভবন ছিল দুর্নীতি ভবন, মানুষ বলে খাওয়া ভবন। ইতোমধ্যে তাদের দুই উইকেট পড়ে গেছে। আরও উইকেট পড়ার অপেক্ষায়। কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার খুলনা সার্কিট হাউজ মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ছবি টানিয়ে বিলবোর্ড প্রদর্শন করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে নেতৃত্বের যোগ্যতা, কর্মীদের ভালোবাসা অর্জন করতে হবে। মঞ্চ যত বাড়ছে, নেতাও তত বাড়ছে। নেতা যত বাড়ছে, কর্মী তত কমছে। এখন পোস্টার-ব্যানার লাগাতে কর্মী খুঁজে পাওয়া যায় না। ভাড়া করা লোক দিয়ে পোস্টার লাগাতে হয়। কর্মীরা এখন নেতা, কে লাগাবে পোস্টার?

নেতাদের উদ্দেশ্য করে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই। নিজের ঘরের লোক দিয়ে কমিটি করবেন না। দুঃসময়ের কর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নেতা বানাবেন না। দুঃসময়ে এ সব বসন্তের কোকিলেরা হারিয়ে যাবে। হাজার পাওয়ারের বাল্ব দিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না।

সারা দেশে শুদ্ধি অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। খুলনায় কেউ গ্রেফতার হচ্ছে না বলে ভাববেন না। তিনি (প্রধানমন্ত্রী) সব কিছু জানেন। চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা সাবধান। সারা দেশে জাল বিছানো হয়েছে। কখন কে ধরা পড়ে বলা মুশকিল। আপনারা সতর্ক হয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি রাজনীতি চোরাবালিতে আটকে গেছে : কাদের

আপডেট টাইম : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯