ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৫০ টাকার নতুন নোট আসছে বাজারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজারে প্রচলিত ১০ ও ৫০ টাকার নোটের রঙ প্রায় একই ধরনের হওয়ায় অনেক সময়ই সাধারণ মানুষ বিভ্রান্ত্রির শিকার হন। এ অবস্থায় ৫০ টাকার নতুন নোট মুদ্রণ করছে বাংলাদেশ ব্যাংক।

আগামী রোববার (১৫ ডিসেম্বর) থেকে এই নোট বাজারে ছাড়া হবে।

লালচে কমলা রঙে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নোটটিতে থাকবে গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর। তবে নোটের রঙ কিছুটা পরিবর্তন হলেও বিদ্যমান ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রাখা হয়েছে।

আগামী ১৫ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সব অফিস থেকেই নতুন নোটটি ইস্যু করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, লালচে কমলা রং ব্যতিত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।

নতুন রঙে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৫০ টাকার নতুন নোট আসছে বাজারে

আপডেট টাইম : ০৯:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯