ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্ব মানবাধিকার দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এবং হিউম্যান রাইটস প্রোগ্রাম- ইউএনডিপি’র সহায়তায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাজধানীর সোনারগাঁ হোটেলে আজ সকাল ১০টায় মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও মিয়া সেপ্পো। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। স্বাগত বক্তব্য রাখবেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের সকল বিভাগ এবং জেলা ও উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় মানবাধিকার কমিশনের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্ব মানবাধিকার দিবস

আপডেট টাইম : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯