ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু হচ্ছে। গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আবুবাকর তামবাদাউ তার দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

পশ্চিম আফ্রিকার ছোট এই দেশটির মামলায় মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুরু হবে শুনানি।

Image result for রোহিঙ্গা ছবি

মামলার শুনানিতে গাম্বিয়াকে নেপথ্যে থেকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এই মামলায় লড়তে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি নেদারল্যান্ডস পৌঁছেছেন। তিনি বিশেষজ্ঞ আইনজীবীদের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন।

Related image

আইসিজের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত আইসিজেতে গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে মামলার শুনানি শুরু হবে। আত্মপক্ষ সমর্থন করে আগামীকাল ১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে। এরপর ১২ ডিসেম্বর যুক্তিতর্ক হবে। প্রথমে গাম্বিয়ার যুক্তিতর্ক উপস্থাপন করবে, পরবর্তীতে মিয়ানমার তা খণ্ডনের সুযোগ পাবে। জাতিসংঘের সদস্য দেশ হিসেবে আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য। এ মামলায় গাম্বিয়াকে সহায়তা দেয়া হবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে কানাডা ও নেদার‌ল্যান্ডস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি

আপডেট টাইম : ০৮:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯