ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাজী নজরুল ইসলাম ছিলেন যুগ প্রবর্তক কবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগ প্রবর্তক কবি। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে নজরুলের অগ্নিমন্ত্র বাঙালি জাতির চিত্তে প্রেরণা ও আত্মশক্তিতে উদ্বুদ্ধ হওয়ার সংকল্প জাগিয়েছিলেন।

মন্ত্রী বলেন, ‘কবি স্বদেশ প্রেম, স্বদেশ বন্দনা, স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং স্বদেশকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। তাঁর লেখনি চিরদিনই শোষণ-বঞ্চণা, অন্যায়-অত্যাচার, কুসংস্কার, ধর্মান্ধতা ও গোঁড়ামির বিরুদ্ধে আপোষহীন ছিল।

রোববার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনস্টিটিউট এই সম্মেলনের আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগ্রহ, অনুপ্রেরণা এবং উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে বাংলাদেশে আনা সম্ভব হয়েছিল। তাঁরই সদিচ্ছায় কবিকে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশের মানুষ কবিকে স্বাগত জানিয়েছিলেন, ভালোবেসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাজী নজরুল ইসলাম ছিলেন যুগ প্রবর্তক কবি

আপডেট টাইম : ০২:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯