ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানি বিজ্ঞানীর বিনিময়ে মার্কিন গবেষকের মুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আদালতে বন্দি এক ইরানি বিজ্ঞানীর মুক্তির বিনিময়ে গুপ্তচর বৃত্তির দায়ে কারাবন্দি এক চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষককে মুক্তি দিয়েছে তেহরান। সুইডেন সরকারের মধ্যস্ততায় এই বন্দি বিনিময় হয়েছে বলে এক টুইট বার্তায় ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

অপর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকান গবেষকের মুক্তির খবর নিশ্চিত করেছেন। পরমাণু চুক্তি নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই এই বন্দি বিনিময়ের ঘটনা ঘটলো।

বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৬ সালে ইরানে গ্রেফতার হন চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষক সিউয়ে ওয়াং। গত বছর ইরানি স্টেম সেল বিশেষজ্ঞ মাসুদ সোলেইমানিকে শিকাগো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মাঝে কূটনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরান বন্দি বিনিময়ে মধ্যস্থতা করায় সুইজারল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছে।

সুইজারল্যান্ড সরকারের একটি বিশেষ বিমানে করে তেহরান থেকে জুরিখে গেছেন ওয়াং। সেখান থেকে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে যাবেন তিনি। সেখানে মেডিক্যাল চেকআপের পর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়া সোলেইমানিও জুরিখে পৌঁছেছেন। সেখান থেকে তেহরানের উদ্দেশে রওয়ানা করবেন তিনি।

সূত্র : বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানি বিজ্ঞানীর বিনিময়ে মার্কিন গবেষকের মুক্তি

আপডেট টাইম : ০১:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯