ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সালাম-আতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কাউন্সিলরদের ভোটে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

আগামী ৩ বছরের জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ সালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আতাউর রহমান আতা।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করেন কাউন্সিলররা। ভোট শেষে ফলাফল ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফলাফলে সভাপতি পদে বর্তমানে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বে থাকা এমএ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমান ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

এর আগে, ভোটে নেতৃত্ব নির্বাচনের পূর্বে সমঝোতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের চেষ্ঠা করেন কেন্দ্রীয় নেতারা। তবে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সালাম-আতা

আপডেট টাইম : ১২:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯