ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে চিকিৎসক হওয়ার পরও আইন বিষয়ে জানার আগ্রহে কমতি পড়েনি তার।

মেধাবী এই নারী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনির্ভাসিটির স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন।

চাঁদপুর জেলার বাসিন্দা এই নারীর নাম দীপু মনি। তার পরিচিতি চাঁদপুর ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহল ছুঁয়েছে অনেক আগেই।

আওয়ামী লীগ সরকার আমলের ২০০৯-১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের হাল ধরেছেন ডা. দীপু মনি। বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

আজ তার শুভ জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জন্মগ্রহণ করেন। তিনি দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীও।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদের কন্যা।

তার স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ও একটি আন্তর্জাতিক ল’ফার্মের প্রধান তৌফীক নাওয়াজ। তৌফীক নাওয়াজ ধ্রুপদী সংগীতের উৎস হিসেবে পরিচিত ‘আলাপ’-এর একজন শিল্পী। এ দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে- তওকীর রাশাদ নাওয়াজ ও তানি দীপাবলি নাওয়াজ।

ডা. দীপু মনি দশম জাতীয় সংসদে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) এর প্রতিনিধিত্ব করছেন। এমপি পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য তিনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ৬ জানুয়ারি ২০১৯-এ তিনি একাদশ জাতীয় সংসদের অধীনে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বগ্রহণের পর নানা সাফল্য দেখিয়েছেন দীপু মনি।

আজ তার জন্মদিনে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদপুরের বাসিন্দাসহ শিক্ষা ক্যাডারের সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুভেচ্ছা জানাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর জন্মদিন

আপডেট টাইম : ১২:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯