ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জলবায়ু পরিবর্তনে প্রজাতির পাখি আকারে ছোট হয়ে আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু পরিবর্তনে মানুষ, মাটি, পানি, পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখিরাও। পৃথিবীর উষ্ণায়নের কারণে নানা প্রজাতির পাখি আকারে ছোট হয়ে আসছে, আবার ভবনের সঙ্গে আঘাতে মারা যাচ্ছে পাখিরা। উত্তর আমেরিকার ৫২ প্রজাতির পাখি থেকে ৭০৭১৬ নমুনা বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। এ গবেষণাপত্রটি ইকোলজি লেটারস নামক জার্নালে প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও টেকসিই স্কুলের সহকারী অধ্যাপক ব্রায়ান উইকসের নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফল বলছে, পাখির ডানার সঙ্গে দেহের ভারসাম্যহীনতার এমনই দৃষ্টান্ত দেখা গেছে শিকাগো শহরে, কয়েকটি পাখি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে মারা পড়েছে। যার নমুনা তিনি সংগ্রহ করেছেন ও গবেষণা পরিচালনা করেছেন।

বিবিসি বলছে, এ অধ্যয়নটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রাণীরা কিভাবে মানিয়ে নেবে তা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা হিসেবে পরিচিতি পাচ্ছে। অধ্যাপক ব্রায়ান উইকস বলছেন, আমরা গবেষণা করে দেখতে পেয়েছি যে, প্রায় সব প্রজাতিই ছোট হয়ে আসছে। আমাদের গবেষণার সময় ব্যবহৃত প্রজাতিগুলো বৈচিত্র্যময় ছিল। তবে সব প্রজাতির মধ্যেই একই রকম প্রতিক্রিয়া দেখা গেছে।

উইকস বলছিলেন যে, ছোট আকারের দেহের অর্থ হল, পাখিরা দীর্ঘ যাত্রা পথে কম শক্তিসম্পন্ন হয়ে থাকে। উষ্ণ তাপমাত্রায় পাখি ছোট হওয়ার কারণ বিজ্ঞানীরা ঠিক নিশ্চিত নন। তবে একটি তত্ত্ব আছে যে, শীতল পরিবেশে ছোট প্রাণীরা ভালো থাকে। গবেষণাটি প্রমাণ করে যে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাণীগুলো ছোট হয়ে আসছে।

এর আগে ২০১৪ সালে গবেষকরা প্রমাণ করেন যে, উষ্ণ তাপমাত্রার কারণে আলপাইন ছাগলগুলো ছোট হতে দেখা গেছে। আরেকটি সমীক্ষা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে অন্যান্য কীটপতঙ্গও ছোট হয়ে এসেছে। এছাড়াও পৃথিবীর উষ্ণায়নের কারণেই পৃথিবী থেকে যুগে যুগে বিলুপ্ত হয়েছে অনেক মূল্যবান প্রাণী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জলবায়ু পরিবর্তনে প্রজাতির পাখি আকারে ছোট হয়ে আসছে

আপডেট টাইম : ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯