ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দুই ফরাসিতে উজ্জ্বল রিয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখলো রিয়াল মাদ্রিদ। দুই ফরাসি রাফায়েল ভারান-করিম বেনজেমার গোলে আজ (শনিবার) এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারায় তারা। ১৯শে অক্টোবর মায়োর্কার কাছে ১-০ গোলে হারার পর লীগে এটি রিয়ালের ছয় ম্যাচে পঞ্চম জয়। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কোচ জিনেদিন জিদানের দল।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩৭তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ডিফেন্ডার ভারান। বেনজেমার সহায়তায় গোল করেন তিনি। এরপর বেনজেমা নিজেই গোলদাতার ভূমিকায় অবতীর্ণ হন। ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান তিনি।চলতি মৌসুমে লা লিগায় এটি তার ১১তম গোল। লীগে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনার লুইস সুয়ারেজ। ৮৩তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। তবে গোলরক্ষক থিবু কর্তোয়া জাল অক্ষতই রাখেন। ম্যাচে ২টি সেভ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই ফরাসিতে উজ্জ্বল রিয়াল

আপডেট টাইম : ০৯:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯