ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ৩৪১ বার
হাওর বার্তা ডেস্কঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি আসলে আনুষ্ঠানিকভাবে বলা না হলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুজিব বর্ষে অর্থাৎ ২০২০ সালে আমরা বঙ্গবন্ধুকে এ ডিগ্রি প্রদান করার চিন্তা ভাবনা করেছি। মাননীয় চ্যান্সেলর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যেহেতু ল’র শিক্ষার্থী ছিলেন তাই তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া আমাদের ডক্টর অব সায়েন্স, ডক্টর অব লিটারেচার (ডি-লিট) সহ ইত্যাদি ডিগ্রি রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির এক আন্দোলনকে কেন্দ্র করে তাকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। পরে সেই বহিষ্কারদেশ প্রত্যাহার করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৭ সালে প্রায় ৬১ বছর পর সেই আদেশকে অবৈধ বলে ঘোষণা করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট টাইম : ০২:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯