ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভবিষ্যতে গণমাধ্যম কর্মী আইন হতে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ গণমাধ্যমকর্মীদের জন্য ভবিষ্যতে ‘গণমাধ্যম কর্মী আইন’ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাতে চট্টগ্রামের জিইসি মোড়ে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একযুগ পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এ আইনের মাধ্যমে সব গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা দেয়া সম্ভব হবে। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সবাই এর মাধ্যমে সুরক্ষা পাবেন। যখন আইনি সুরক্ষা হবে তখন যে কোনও সময় যে কাউকে ছাটাই করলে তিনি আইনি সুরক্ষা পাবেন।

তথ্যমন্ত্রী বলেন, যে আইনের মাধ্যমে ওয়েজবোর্ড হয়েছে, সে আইনে অনলাইন এবং ইলেক্ট্রনিক মিডিয়াকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। সেটি করতে হলে আইন সংশোধন করতে হবে, না হলে নতুন আইন করতে হবে। একসময় সাংবাদিকদের শ্রমিক বানিয়ে দেয়া হয়েছিল। আমরা তা সংশোধন করেছি।

তিনি বলেন, ভবিষ্যতে টেলিভিশন চ্যানেল ঢাকা কেন্দ্রিক থাকবে না। এই মাস থেকেই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ১২ ঘন্টা সম্প্রচারে যাবে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে টেরিস্ট্রিরিয়াল চ্যানেল হিসেবে সারাদেশে দেখা যাবে।

অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, বিএফইউজে’র সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভবিষ্যতে গণমাধ্যম কর্মী আইন হতে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আপডেট টাইম : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯