ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খুলনায় আ’লীগের সম্মেলন ঘিরে সাজ সাজ রব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ খুলনা নগরীতে এখন সাজ সাজ রব। ১০ ডিসেম্বর ঘিরে এই আয়োজন। এবারই প্রথম নগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন একই মঞ্চে হতে যাচ্ছে। এ কারণে দলের শীর্ষ থেকে তৃণমূলের কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। গোটা নগর ও জেলার ৯ উপজেলার নেতা-কর্মীদের ছবি সম্বলিত তোরণ, ফেস্টুনে ছেয়ে গেছে নগরী।

সম্মেলনের মঞ্চ তৈরির কাজ চলছে খুলনা সার্কি ট হাউজ মাঠে। এখানে নগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্ব। প্রতিদিন গড়ে ৪০ জন শ্রমিক দিন-রাত প্যান্ডেল নির্মাণের কাজ করছেন। কাজ শুরু হয়েছে ২৯ নভেম্বর থেকে। শেষ হবে ৯ ডিসেম্বর। খুলনায় দেশে স্বাধীনতার পর এত বড় মঞ্চ নির্মাণ করে সম্মেলন এই প্রথম। জাঁমজমকপূর্ণ পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারা অতিথি থাকবেন।

সার্কিট হাউজের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ৪২০ ফুট দৈর্ঘ্য ও উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ৩৪০ প্রস্থ নিয়ে প্যান্ডেল তৈরির কাজ চলছে। স্থানীয় নিউ নূর ডেকোরেটর প্যান্ডেল নির্মাণের দায়িত্ব পেয়েছে। সার্কিট হাউজ ময়দানের পূর্বপাশে ৬০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ নিয়ে ডিজিটাল মঞ্চ নির্মাণের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। এখানে দুই শতাধিক নেতার বসার ব্যবস্থা করা হবে।

নিউ নূর ডেকোরেটরের মালিক মো. আকতার হোসেন জানান, প্যান্ডেল পরিধিতে দুই হাজার বড় সাইজে ও এক হাজার ছোট সাইজের বাঁশ স্থাপন করা হয়েছে। তার উপরে কাপড় দিয়ে নির্মিত হবে ছাউনি। ডেলিগেট ও কাউন্সিলরদের জন্যে ২৫ হাজার চেয়ার বসবে এখানে। শ্রোতাদের সুবিধার্থে সার্কিট হাউস ও এর আশপাশের সড়কে ১৩০টি মাইক স্থাপন করা হবে। নিরাপত্তার জন্যে ৩ ডিসেম্বর থেকে মঞ্চস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

দলের সূত্র জানান, প্রত্যেক ওয়ার্ডে ১২ জন কাউন্সিলর ও ২০০ জন ডেলিগেটকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডেলিগেটের মধ্য থেকে ৫০ জন মহিলা রাখার বাধ্যতামূলক। সম্মেলন সফল করতে বুধবার দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে শেখ হারুনুর রশিদকে সভাপতি ও এসএম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর নয় মাস পর গঠিত হয় পূর্ণাঙ্গ কমিটি। গত বছর ১৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা ইন্তেকাল করেন।

২০১৪ সালের ২৯ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তালুকদার আব্দুল খালেক সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর প্রায় দুই বছর পর ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খুলনায় আ’লীগের সম্মেলন ঘিরে সাজ সাজ রব

আপডেট টাইম : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯