ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সিলেট জেলা আ.লীগের লুৎফর,নাসির ও মহানগর আ.লীগের মাসুক, জাকির কমিটি ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক জাকির হোসেন। এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে এডভোকেট লুৎফর রহমানকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট নাসির উদ্দিন খাঁন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সদ্য বিপুপ্ত হওয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও অধ্যাপক জাকির হোসেন মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া এডভোকেট লুৎফর রহমান সর্বশেষ কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও এডভোকেট নাসির উদ্দিন খান জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এর আগে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি প্রার্থীদের তালিকা তুলে ধরেন। তালিকা অনুযায়ী, জেলার সভাপতি ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন। অপরদিকে মহানগরে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রার্থীর নাম উল্লেখ করেন। পরে তাদেরকে ২০ মিনিট সময়ের মধ্যে জেলা ও মহানগরের প্রতিটি পদের বিপরীতে দুজন করে প্রার্থী হবার জন্য বলেন। তা না হলে কেন্দ্রের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

প্রায় আধাঘন্টা পর কাউন্সিল অধিবেশন শুরু হলে সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন বলে জানান। এসময় ওবায়দুল কাদের শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

এদিকে সকাল ১১ টায় সম্মেলন শুরু হবার কথা থাকলেও প্রায় ঘণ্টাদেড়েক পর দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এসময় তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ান।

পরে কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিঠক পাঠে মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, অধ্যাপক মো. রফিকুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সিলেট জেলা আ.লীগের লুৎফর,নাসির ও মহানগর আ.লীগের মাসুক, জাকির কমিটি ঘোষণা

আপডেট টাইম : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯