ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করমর্দনের শত চেষ্টা ব্যর্থ তার, অবশেষে কিশোরীর বাড়িতে যুবরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুবরাজকে এত কাছে পেয়ে আনন্দে আত্মহারা শিশু, কিশোর-কিশোরীরা। সবাই যুবরাজের সঙ্গে হাত মেলাচ্ছে। তাদের মধ্যে এক কিশোরী আয়েশা আল মাজরোউই। সে একাধিকবার চেষ্টা করেও যুবরাজের সঙ্গে হাত মেলাতে পারেনি। তবে লাইনে দাঁড়িয়ে যার সঙ্গে হাত মেলাতে চেয়েছিল, অবশেষে তিনিই সরাসরি পৌঁছে গেলেন তার বাড়িতে।

বুধবার আবুধাবির রাষ্ট্রপ্রধানের প্রাসাদে গিয়েছিলেন যুবরাজ সেখ মহম্মদ বিন জায়েদ। সেখানে তাকে স্বাগত জানাতে মন্ত্রী, আমলাদের পাশাপাশি শিশু, কিশোর-কিশোরীও ছিল।

তখন প্রাসাদে যুবরাজের সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছিল সবাই। তাদের মধ্যে ওই কিশোরীর উৎসাহ এতটাই ছিল যে, সে লাইনের এক ধার থেকে দৌড়ে উল্টো দিকের লাইনে চলে আসে, যাতে হাত মেলানোর সুযোগ কোনোভাবেই হাতছাড়া না হয়। এত চেষ্টা করেও সে হাত মেলাতে পারেনি। যুবরাজ ওই সারির সবার সঙ্গে হাত মেলালেও কিশোরীর সঙ্গে হাত না মিলিয়ে এগিয়ে যান। তিনি সম্ভবত খেয়াল করেননি। স্বাভাবিকভাবেই মুখ ভার হয়ে যায় ওই কিশোরীর। কিন্তু কিছু করার ছিল না।

সেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে তার হাত না মেলাতে পারার ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সম্ভবত সেই কথা যায় যুবরাজের কানেও। এরপর সোমবার আয়েশার বাড়ি পৌঁছে যান তিনি।

যার সঙ্গে হাত মেলাতে না পেরে দুঃখ পেয়েছিল কিশোরী, তাকে নিজ বাড়িতে পেয়ে আনন্দের আর শেষ নেই। দুঃখ যেন এক মুহূর্তে উবে গেল। এ যেন হাতে চাঁদ পাওয়া। আয়েশা ও তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান যুবরাজ। ছবিও তোলেন তাদের সঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করমর্দনের শত চেষ্টা ব্যর্থ তার, অবশেষে কিশোরীর বাড়িতে যুবরাজ

আপডেট টাইম : ১২:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯