ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নজর কাড়ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের সভামঞ্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের এই সম্মেলনের সভামঞ্চে নজরকাড়া সাজসজ্জা ও আলোর ঝলকানি থাকবে বলে জানা গেছে। তাই এই সম্মেলন নিয়ে দলীয় নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই।

এরই মধ্যে সভামঞ্চটির একটি ছবি পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, বহমান পদ্মার বুকে ৪০টি থামের ওপর দাঁড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর নিচে বিশাল জলরাশিতে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। একটি ছোট জাহাজও ভাসছে। একপাশে চরে কাশবন দেখা যাচ্ছে। বিশালাকার এক পাল তোলা নৌকাও ভাসছে নিজের গতিতে। পদ্মা সেতুর ওপরে বিশালাকৃতির দলীয় প্রতীক নৌকা। জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি ধারণ করেছে নৌকাটি। নৌকাটির মাঝে বড় করে লেখা- ২১তম জাতীয় সম্মেলন-২০১৯। স্মৃতিসৌধের প্রতিকৃতির পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিশাল ছবি। সবার ওপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তার অস্তিত্ব জানান দিচ্ছে। ছবিটির ডানে জাতীয় চার নেতা ও বাম পাশে বাংলাদেশের ইতিহাসের অবিস্মরণীয় চার নেতার ছবি রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মার্চ থেকে পালিত হবে মুজিববর্ষ। এর আগে ১০ জানুয়ারি থেকে শুরু হবে মুজিববর্ষের কাউন্টডাউন। আর মুজিববর্ষকে সামনে রেখে নজরকাড়া ২১তম সম্মেলন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নজর কাড়ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের সভামঞ্চ

আপডেট টাইম : ১২:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯