ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২৫ টাকার পেঁয়াজ ২৫০ টাকা হওয়াটা অস্বাভাবিক: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ  এটা স্বীকার করছি যে ২৫ টাকার পেঁয়াজ ২৫০ টাকা হতে পারে না। অবশ্যই এটা হওয়া অস্বাভাবিক। যে কোনো ভাবেই হোক না কেনো একটা অবস্থার সৃষ্টি হয়েছে স্বাভাবিক হতে হয়তো কিছু সময় লাগবে। বাজার যেটুকু কন্ট্রোল নেই ,সেটুকু কন্ট্রোলে আনার সর্বাত্মক চেষ্টা সরকার চালাচ্ছে।’- নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

আজ বুধবার (৪ ডিসেমন্বর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, দেখুন মানুষের ক্রয়ক্ষমতা কি দুর্বল? ক্রয় করতে পারছে না? কোনো একটা ভোগ্যপণ্য বাজারে ঘাটতি আছে, সে জন্য এমনকি দুর্ভিক্ষের কোনো পদধ্বনি আছে?

এ সময় কিছু সচিব ও পুলিশ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কথা বলেছেন কাদের। তিনি বলেন, অনুসন্ধান চলছে, সময়মতো খবর পাবেন। দুদককে বলা আছে, যেখানে দুর্নীতি সেখানে ব্যবস্থা নেবেন, সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, এখনও ব্যাংক হিসাব তলব, দুদকের মামলা দেয়া, চার্জশিট দেয়াসহ সব প্রক্রিয়া চলমান আছে। এখানে শুধু সরকারের আমলা নয়, আমাদের (আওয়ামী লীগের) এমপিও আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২৫ টাকার পেঁয়াজ ২৫০ টাকা হওয়াটা অস্বাভাবিক: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯