ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে ধরে রাজনীতিতে তাকে দেখেই কাজ করার সাহস পাই মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার হাত ধরেই রাজনীতিতে আসা, তাকে দেখেই মানুষের জন্য কাজ করার সাহস পাই।

মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

মাশরাফি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। কেউ যদি তার কথার বাইরে যায়, তাহলে সবাই তাকে প্রত্যাখ্যান করবেন। শেখ হাসিনার হাত ধরেই দেশ সমৃদ্ধ এবং উন্নত হবে।

তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে নিজেদের খরচে এবং কষ্ট করে প্রচারণা চালিয়ে এমপি নির্বাচিত করায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মাশরাফি বলেন, তৃণমূল আমার প্রাণ। এখন সময় এসেছে তাদের সম্মানিত করার।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে ধরে রাজনীতিতে তাকে দেখেই কাজ করার সাহস পাই মাশরাফি

আপডেট টাইম : ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯