ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুববান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিবেদন করায় পুরস্কার পেলেন জহির রায়হান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ যুববান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিবেদন করায় পুরস্কার পেলেন দৈনিক ঢাকা টাইমসের  নিজস্ব প্রতিবেদক জহির রায়হান।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সিরাক বাংলাদেশ ও রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত বলেন, যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তরুণ সাংবাদিক ও চিত্রগ্রাহকদের উদ্যমী করে তুলতে কিশোর-কিশোরী ও তরুণদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণদের মাঝে থেকে ভিডিওচিত্র এবং তরুণদের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সংবাদ আহ্বান করা হয়।

তিনি বলেন, সারাদেশ থেকে নির্বাচিত এসব ভিডিও ও তরুণদের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সংবাদের মধ্য থেকে তিনজন তরুণ সাংবাদিক এবং তিনজন তরুণ চিত্রগ্রাহককে বিজয়ী ঘোষণা করা হয়।

এস এম সৈকত আরও বলেন, আমরা যারা বিভিন্ন ভিডিও বানাচ্ছি সেখানে যেন ভাল কোন ম্যাসেস থাকে। তরুণদের স্বাস্থ্যসেবার বিভিন্ন মতামত যেন উঠে আসে এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আশা করি প্রতি বছর এমনভাবে আমরা বিজয়ীদের সম্মানিত করতে পারবো।

জহির রায়হান ছাড়াও পুরস্কার পাওয়া অন্য সাংবাদিকরা হলেন মো. শরিফুল আলম (এটিএন বাংলা), সাজিদা ইসলাম পারুল (দৈনিক সমকাল), তরুণ চিত্রগ্রাহক মো. বিপ্লব হোসেন (ঢাকা), মো. তাহমিদ হোসেন (রাজশাহী), মো. জাওয়াদ হোসেন (চট্টগ্রাম)। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এফপি ২০২০ সিএসও ফোকাল পয়েন্ট বাংলাদেশ ড. আবু জামিল ফয়সাল, বাংলাদেশে ভয়েস অব আমেরিকার প্রধান ভিডিও রিপোর্টার নাসরিন হুদা বীথি, প্রোগ্রাম অফিসার তাসনিয়া আহমেদ, অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা ও প্রোগ্রাম অফিসার রোকনুল রাব্বি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুববান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিবেদন করায় পুরস্কার পেলেন জহির রায়হান

আপডেট টাইম : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯