ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পেন সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন (কপ-২৫)’ এ যোগদান শেষে তিনি দেশের উদ্দেশে রওয়ানা হন। 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) দিকে মাদ্রিদ তোরেজন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৩৮ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে রোববার (০১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৩৭ ভিভিআইপি ফ্লাইটে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সফরের প্রথম দিন রোববার রাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিন সোমবার সকালে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এরপর স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে প্রধানমন্ত্রী ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

দুপুরে জেনারেল রাউন্ড টেবিল-এ অংশ নেন শেখ হাসিনা।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন।

পরে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেসের দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সরকার ও সিভিল সোসাইটির মধ্যে একটি সংলাপে যোগ দেন তিনি।

এরপর স্পেনের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা এবং রানির দেওয়া অভ্যর্থনায় তিনি যোগ দেন।

২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যা কপ-২৫ নামে পরিচিত। ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের এ বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি)।

সম্মেলনের সভাপতিত্ব করছেন চিলির পরিবেশ মন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার। সম্মেলনটি চলতি বছরের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু পরিকল্পনা শুরুর আগেই নব-নির্বাচিত সভাপতি জেইর বোলসোনারো অর্থনৈতিক কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেন।

পরবর্তীতে চিলি এগিয়ে আসে এবং নতুন স্বাগতিক দেশ হয়। কিন্তু এ সম্মেলনের আগে দেশটির রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই চিলিও স্বাগতিক হওয়া থেকে সরে যায়।

তখন জাতিসংঘ, চিলি এবং স্পেনের মধ্যকার পারস্পরিক চুক্তির মাধ্যমে স্পেন স্বাগতিক দেশ হিসেবে সম্মেলনের আয়োজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০৮:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯