ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লালমোহনের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে: তোফায়েল আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, লালমোহনের মানুষ আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা ২০০১ সালে আমার নির্বাচন করায় বিএনপি নেতাকর্মীদের কাছে অনেক নির্যাতন ও অত্যাচার সহ্য করেছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার আমলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় আসতে পারেনি। বাড়ি-ঘর ছেড়ে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে।

মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলার আওয়ামী লীগের আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ভোলার লালমোহন উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

সভাপতির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। তার নির্দেশে আমি আপনাদের পাশে রয়েছি।

তিনি বলেন, বিএনপির ক্ষমতার আমলে লালমোহান ও তজুমদ্দিন ছিল সন্ত্রাসী জনপথ। সে জনপথকে আজ শান্তির জনপথে রূপান্তর করেছি। ভোলা-৩ আসনের মানুষ এখন শান্তিপ্রিয়।

এ সম্মেলনে নুরুন্নবী চৌধুরী শাওনকে সভাপতি, ফখরুল আলম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে লালমোহন পৌরসভা ও উপজেলার এবং বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৫ হাজার নেতাকর্মী, কাউন্সিলর-ডেলিকেটরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লালমোহনের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে: তোফায়েল আহমেদ

আপডেট টাইম : ০৮:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯