ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুম্বাই হামলায় বাবা-মা হারানো ইসরাইলি শিশুকে মোদির সান্ত্বনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলায় নিহত ইসরাইলি দম্পতির বেঁচে যাওয়া একমাত্র ছেলে ১৩ বছরের মোশে জাভি হোলৎসবার্গকে চিঠি লিখে সান্ত্বনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হামলার সময় সান্দ্রা স্যামুয়েল নামে তাদের পরিচারিকা বুকে আগলে বাঁচিয়েছিলেন দুই বছরের মোশেকে।খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি ইসরাইলি ওই শিশুকে লেখা চিঠিতে মোদি বলেন, ভারত থেকে তোমাকে সালাম ও নমস্তে।

জীবনের নতুন পর্বে প্রবেশের এ মূহুর্তে সান্দ্রার (সান্দ্রা স্যামুয়েল, যে পরিচারিকা বুকে আগলে বাঁচিয়েছিলেন দুবছরের মোশেকে) সাহস ও প্রার্থনা, ভারতবাসীর আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে।

তোমার জীবনের ঘটনা এখনও প্রত্যেককে অনুপ্রেরণা জোগায়। ইসরাইলে ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা চিঠিটি মোশেকে পড়ে শুনিয়েছেন।

ইসরাইলের ওই শিশু ভারতে এসে বাবা-মাকে হারানোর পর থেকে ভারতের সঙ্গে যোগটা রয়েই গেছে।

মোদি ২০১৭ সালে ইসরাইলে গিয়ে বুকে টেনে নিয়েছিলেন ওই শিশুকে। যখন খুশি তখনই যাতে সে ভারতে যেতে পারে তার জন্য দীর্ঘমেয়াদি ‘মাল্টিপল-এন্ট্রি’ ভিসার ব্যবস্থা করা হয়।

পরের বছর দাদুর সঙ্গে মোশে গিয়েছিল মুম্বাইয়ের চাবাড হাউসে, যেখানে জঙ্গিদের হাতে মারা গিয়েছিলেন তার বাবা-মা। মোশে জানিয়েছিল, একদিন সে ওই চাবাড হাউসের ডিরেক্টর হয়ে ফিরতে চায়।

২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানো হয়। ওই ঘটনায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন। ভারত ওই হামলার জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুম্বাই হামলায় বাবা-মা হারানো ইসরাইলি শিশুকে মোদির সান্ত্বনা

আপডেট টাইম : ০৩:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯