ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ জেলার সূর্য সন্তান মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের সূর্য সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত (৩০ নভেম্বর) বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া বীর মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি ১৯৪৮ সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ এর নেতৃত্বে ১৯৯৬ সালে রাজধানীতে ‘জনতার মঞ্চ’’ গঠন কালে মেয়র হানিফের যোগ্য সহযোদ্ধা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি সামনের কাতারে থেকে নেতৃত্ব দেন।

১৯৯২ সালে থেকে তিনি সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জ জেলার সূর্য সন্তান মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি

আপডেট টাইম : ১২:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯