ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অসৎ পথে বিরানির থেকে সৎ পথে লবণ ভাত খাওয়া ভালো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের সৎ পথে চলার নির্দেশ দিয়ে বলেছেন ‘অসৎ পথে বিরানি খাওয়ার থেকে সৎ পথে কামাই করে লবণ ভাত খাওয়া ভালো। এটা আমি মনে করি, যা জাতির পিতা শিখিয়েছেন। আমাদের সেইভাবে প্রজন্মকে শিখিয়ে যেতে হবে।’

রবিবার স্পেনের স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল ভিলা ম্যাগনায় স্পেন সফররত প্রধা নমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ঘুষ, দুর্নীতি করে কিংবা ছিনতাই-সন্ত্রাস করে টাকা বানিয়ে সেই টাকা দিয়ে একেবারে ফুটানি দেখিয়ে মনে করতো, আমরা যেন কি হয়ে গেছি। মানে, মুই কি হনুরে ভাব। এই মানসিকতা যেন না থাকে। সমাজের এই সমস্ত অসুস্থতা আমাদের দূর করতে হবে।

সন্ত্রাস দমন, জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নের ‘ম্যাজিকটা’ কি অনেকে জানতে চান। আমি বলি ম্যাজিকটা কিছু না। দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমার বাবার কাছ থেকে শিখেছি, দেশের কল্যাণে কাজ করা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাছান মাহমুদ খন্দকার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অসৎ পথে বিরানির থেকে সৎ পথে লবণ ভাত খাওয়া ভালো

আপডেট টাইম : ১২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯