ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাজ্যের নির্বাচনে ট্রাম্পকে নাক গলাতে বারণ করলেন বরিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো মন্তব্য করতে বারণ করলে ন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

এর আগে ব্রিটিশ নির্বাচন নিয়ে মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের।

স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাত্কারে বরিস বলেন, ঐতিহ্যগতভাবে আমাদের মিত্র ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যা করি না তা হলো আমরা কখনও তাদের নির্বাচনে নাক গলাই না।

সবচেয়ে ভালো বন্ধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যেন একে অপরের নির্বাচনে হস্তক্ষেপ না করে। তবে এরই মধ্যে শুক্রবার মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা আশ্বস্ত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবেন না।

এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে তা যুক্তরাজ্যের জন্য খুবই খারাপ হবে। আর বরিসের উচিত ব্রেক্সিট পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করা।

এ নিয়ে বিরোধী দল যেমন সমালোচনা করেছে, তেমনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলও হতাশা প্রকাশ করেছেন।

তাদের আশঙ্কা– আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনের আগে লন্ডনে এসে নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো মন্তব্য করতে পারেন, যা বিব্রতকর হবে।

সবচেয়ে বেশি চিন্তায় বরিসের কনজারভেটিভ দল। তাদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য নির্বাচনে উল্টো প্রভাব ফেলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাজ্যের নির্বাচনে ট্রাম্পকে নাক গলাতে বারণ করলেন বরিস

আপডেট টাইম : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯