ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

পোলার্ডের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলেন রোহিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে রীতিমতো ঝগড়ায় লিপ্ত হলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। তা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। অ্যাক্টিভিস্টদের প্রশ্ন, তাদের মধ্যে হলোটা কী?

শুক্রবার সকালে পোলার্ডকে ট্যাগ করে টুইটারে তিনটি রাগের ইমোজি পোস্ট করেন রোহিত। এর পাল্টা জবাবে ভারতীয় ওপেনারের ওই পোস্ট রি-ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেন উইন্ডিজ বিধ্বংসী ব্যাটসম্যান।

তাতে দেখা যাচ্ছে, ভোর ৪টার সময় কেউ রোহিতকে ফোন করছেন। তাতে বিরক্ত তিনি। অবশ্য এ দৃশ্যে তাকে অস্থির দেখাচ্ছে।

ভিডিওর ওপর পোলার্ড লেখেন,সুপ্রভাত ব্রো-হিত। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলার আগে তুমি নিশ্চয়ই ঘুম ভাঙার কল পেয়েছো।

না, এতে উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ গোটাটাই সাজানো। আসলে ভারত বনাম উইন্ডিজের লড়াই জনপ্রিয় করে তুলতে রোহিত ও পোলার্ডকে নিয়ে বিশেষ বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন ব্রডকাস্টাররা।

বিজ্ঞাপনের প্রথম পর্বে দেখা যায়, পোলার্ডকে বিমানবন্দর থেকে গাড়িতে নিয়ে যান রোহিত। পথিমধ্যে ক্যারিবীয় তারকাকে ফেলে গাড়ি নিয়ে চলে যান হিটম্যান। এরপর সোশ্যাল মিডিয়ায় রোহিতকে আনফলো করে দেন পোলার্ড।

পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রোহিতের ‘ওয়েক আপ কল’ বিজ্ঞাপন দুই দলের সিরিজ শুরুর আগে সুপারহিট, তা বলা চলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

পোলার্ডের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলেন রোহিত

আপডেট টাইম : ০৭:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯