ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ত্রি-বার্ষিক সম্মেলন আ’লীগের জেলা কমিটিতে মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর (মঙ্গলবার)। এই সম্মেলনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এবারের সম্মেলনের চমক হিসেবে থাকছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলে অন্তর্ভূক্তি। তবে ঠিক কোন পদ দিয়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের রাজনীতিতে অভিষেক হতে যাচ্ছে নড়াইল এক্সপ্রেসের তা জানতে হলে ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলীয় নেতাকর্মীরা বলছেন, যেহেতু তিনি সংসদ সদস্য সেজন্য দলের নীতি নির্ধারণী পদই পাবেন।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নড়াইল-২ আসনের নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন ম্যাশ। পরে ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে এখন পর্যন্ত কোনো কমিটিতে মাশরাফির নাম আসেনি। নড়াইল জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেসহ কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কমিটি আসা না আসা নিয়ে মাশরাফির কোনো বক্তব্য পাওয়া না গেলেও অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিতই বলে জানিয়েছেন নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ত্রি-বার্ষিক সম্মেলন আ’লীগের জেলা কমিটিতে মাশরাফি

আপডেট টাইম : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯