ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর গুডবুকে নেই ৬ মন্ত্রী, সম্মেলনের আগেই রদবদলের ইঙ্গিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারো মন্ত্রিসভার সম্প্রসারণ/ রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। সরকারের উচ্চপর্যায়ের সূত্র মতে, আওয়ামী লীগের সম্মেলনের আগেই হঠাৎ করেই মন্ত্রিসভায় এ রদবদল হতে পারে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন ডিসেম্বরের ২০-২১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, দল এবং সরকারকে আলাদা করতে চান তিনি। এবারের সম্মেলনের আগে মন্ত্রিসভা রদবদলে তার এই সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটতে পারে বলে জানিয়েছে দলটির নির্ভরযোগ্য ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী স্পেন সফর শেষ করে এসেই মন্ত্রিসভা রদবদলে হাত দিতে পারেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত দল এবং মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া অনেকের কপাল পুড়তে পারে। তবে যারা দল ও মন্ত্রিসভায় থেকেও অপেক্ষাকৃত ভালো কাজ করেছেন তাদের জন্য পদোন্নতিও হতে পারে।

আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া কমপক্ষে ৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নাম প্রধানমন্ত্রীর গুডবুক থেকে কেটে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্মেলনের আগে মন্ত্রিসভা রদবদলে তাদের নাম বাদ পরতে পারে। সেক্ষেত্রে সবার আগে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের নাম রয়েছে বলে জানা গেছে। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মন্সি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  জাহিদ মালেক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

এছাড়া দু’জন প্রতিমন্ত্রীর নামও জানিয়েছে সূত্রটি, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর গুডবুকে নেই ৬ মন্ত্রী, সম্মেলনের আগেই রদবদলের ইঙ্গিত

আপডেট টাইম : ১১:০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯